ঢাকা | বঙ্গাব্দ

বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসারের প্রশাসনিক কর্মকর্তার অবসর জনিত বিদায় সংবর্ধনা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 30, 2026 ইং
বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসারের প্রশাসনিক কর্মকর্তার অবসর জনিত বিদায় সংবর্ধনা ছবির ক্যাপশন: বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসারের প্রশাসনিক কর্মকর্তার অবসর জনিত বিদায় সংবর্ধনা
ad728
বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ 


বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যােগে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমীনের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নুরুল হুদার অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । উপজেলা সিনিয়র মৎস অফিসার মোঃ তৌসিব উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রিয়াংকা চক্রবর্তী, থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ রবিউল হক, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, চেয়ারম্যানগণ  ও বাঁশখালী প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে বিদায়ী প্রশাসনিক কর্মকর্তা মোঃ নুরুল হুদার সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন বক্তারা। তারা বলেন, তিনি আমাদের বাঁশখালীতে দীর্ঘ ১৭ বছর সরকারি চাকুরি জীবনে অত্যন্ত সুনামের সাথে অর্পিত দায়িত্ব পালন করেছেন। তার প্রশাসনিক দক্ষতা ও সহকর্মীদের প্রতি আন্তরিকতা উপজেলা প্রশাসনের কাজে নতুন গতি এনে দিয়েছিল।
​প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমীন বলেন, "উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম পরিচালনায় নুরুল হুদা সাহেবের অভিজ্ঞতা ও সহযোগিতা প্রশংসনীয়। তার এই অবসরগ্রহণ উপজেলা প্রশাসনের জন্য এক অপূরণীয় ক্ষতি, তবে আমরা তার উত্তরোত্তর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।"


​বিদায়ী অনুভূতির কথা জানাতে গিয়ে আবেগপ্লুত হয়ে পড়েন প্রশাসনিক কর্মকর্তা মোঃ নুরুল হুদা। তিনি তার দীর্ঘ চাকুরিজীবনে সহকর্মীদের কাছ থেকে পাওয়া সহযোগিতা ও ভালোবাসার জন্য সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কাজের মধ্যবর্তী যেকোনো ভুলের জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান। ​আলোচনা সভা শেষে বিদায়ী কর্মকর্তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) এবং বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ও অন্যান্য অতিথিবৃন্দ। পরে এক সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে তার উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক