ঢাকা | বঙ্গাব্দ

বাঁশখালীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 8, 2026 ইং
বাঁশখালীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত ছবির ক্যাপশন: আন্তর্জাতিক নারী দিবস পালিত
ad728
বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি 

"আজকের পদক্ষেপ, আগামী দিনের ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। 
রবিবার (৮ মার্চ) বাঁশখালী উপজেলা অফিসার্স ক্লাব সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ওমর সানি আকন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুপন নন্দি,
সমবায় কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুল হক, উপজেলা একাডেমিক কর্মকর্তা এয়ার মুহাম্মদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন মানিক, মেডিকেল অফিসার রাজিব বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক প্রশিক্ষক মোঃ শিহাব উদ্দিন প্রমূখ। 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ওমর সানি আকন বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া একটি দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, বর্তমানে নারীরা শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নারীদের আরও এগিয়ে নিতে পরিবার ও সমাজের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।


আলোচনা সভায় আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য, নারীর অধিকার ও সমাজে নারীর ক্ষমতায়ন নিয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা নারীর প্রতি সম্মান, সমঅধিকার ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না