ঢাকা | বঙ্গাব্দ

বাঁশখালীতে এস.এস.সি ও দাখিলে এ-প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন বিকিরণ সংস্থা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 23, 2026 ইং
বাঁশখালীতে এস.এস.সি ও দাখিলে এ-প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন বিকিরণ সংস্থা ছবির ক্যাপশন: বাঁশখালীতে এস.এস.সি ও দাখিলে এ-প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন বিকিরণ সংস্থা
ad728
বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বাঁশখালী বিকিরণ সংস্থার উদ্যোগে এসএসসি ও দাখিলে এপ্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের এক বর্ণাঢ্য সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবারে বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন ইন্টারন্যাশনাল প্রবাসী ক্লাবের চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম সিআইপি। বাঁশখালী বিকিরণ সংস্থার সভাপতি মালেকুজ্জামান রাজু ও সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম কায়সারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন ইউএসটিসির সাবেক উপাচার্য, বাঁশখালী সমিতি চট্টগ্রামের সভাপতি প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, জী ৯৮ কমপ্লেক্সের চেয়ারম্যান ও দেশের স্বনামধন্য মেরিনার ক্যাপ্টেন নূর মোহাম্মদ, বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজের অধ্যক্ষ জমির উদ্দিন, বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মিনহাজুল হক, লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট মোহাম্মদ আইয়ুব। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ফজলুল কাদের, জামায়াত নেতা জি এম সাইফুল ইসলাম মিনার, অধ্যক্ষ আবু তাহের, খালেদুল হক, ছাত্রদল নেতা ফরহাদুল ইসলাম, মো. হেলাল, মিশকাত হোছাইন প্রমুখ। 
অনুষ্ঠানে বাঁশখালীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও দাখিলে এপ্লাস প্রাপ্ত শতাধিক কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও উপহারসামগ্রী তুলে দেয়া হয়।
এতে ছাব্বিশের বন্যায় কমিউনিটি গণমাধ্যম হিসেবে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বাঁশখালী টাইমসকে সম্মাননা স্মারকে ভূষিত করেন বাঁশখালী বিকিরণ সংস্থা। 

প্রধান অতিথির বক্তব্যে বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলাম বলেন- 'এসএসসিতে ভালো রেজাল্টের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখার সাধনা করতে হবে। অধ্যাবসায়ের মাধ্যমে ভালো ক্যারিয়ার গড়া যেমন দরকার ভালো মানুষ হওয়াটাও জরুরি। তোমাদের প্রতিটি অর্জন বাঁশখালীর মুখ উজ্জ্বল করবে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ