বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের বাঁশখালীতে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন
সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।
সোমবার (১৮ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার খানখানাবাদ ও বাহারচড়া ইউনিয়নের পুলিশ ফাঁড়ির সামনে সীমান্ত এলাকার প্রায় সাড়ে ২.৪ কিলোমিটার দীর্ঘ জলকদর খাল পুনঃখননের মাধ্যমে তিনি এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জলাধার সংরক্ষণ, পানিপ্রবাহ স্বাভাবিক রাখা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা তুলে ধরা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ রবিউল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরীফ মুহাম্মদ রুবেল, সাবেক চেয়ারম্যান আব্দুস সবুর, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মাষ্টার লোকমান, সদস্য সচিব রেজাউল হক চৌধুরী, বাহারচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম ইউনুস, চেয়ারম্যান সালাহ উদ্দীন কামাল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুমিনুল হক,
এমপি একান্ত সচিব জি.এম সাইফুল ইসলাম, খানখানাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির সদস্য দেলোয়ার আজিম, আশেক এলাহী সোহেল, জাহেদুল ইসলাম, উপজেলা শ্রম বিষয়ক সম্পাদক জোবায়ের আহমদ, অফিস সম্পাদক মাওলানা মুজিবুর রহমান, যুব সম্পাদক খোরশেদ আলী চৌধুরী, খানখানাবাদ ইউনিয়ন আমীর দেলোয়ার হোসেন সহ বিএনপি ও জামাত ইসলামীর বিভিন্ন স্থরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
এই প্রকল্পের আওতায় খানখানাবাদ ১১ শত মিটার, বাহারছড়ায় ১১ শত মিটার ও সাধনপুরে ৩ শত মিটার খাল খনন হবে।এর ব্যয় ধরা হয়েছে ৬১ লক্ষ ৮৩ হাজার ৯৩৪ টাকা।
দৈনিক চট্টগ্রামপোস্ট