বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :
বাঁশখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ওলামা সংগঠন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩টি আলেম ওলামা পরিবারের মাঝে ঢেউ টিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) রাতে বাঁশখালীর মিয়ারবাজারস্থ ইসলামী আন্দোলনের কার্যালয়ের সামনে থেকে এসব টিন ক্ষতিগ্রস্তদের মাঝে তুলে দেওয়া হয়। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সেক্রেটারী জেনারেল ও ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা মাওলানা মুফতি রেজাউল করিম আবরার, জয়েন্ট সেক্রেটারী মাওলানা মুফতি শামসুদ্দোহা আশরাফীর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ওয়ায়েজ ও কেন্দ্রীয় সদস্য মুফতি মাহমুদ মাদানী, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহজাহান হাবিবী, ইসলামী আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারী মাওলানা হাফেজ রুহুল্লাহ তালুকদার, মাওলানা গোলাম কিবরিয়া শরিফী, মাওলানা শাহেদুর রহমান, মাওলানা ইয়াছিন আমিনী, মাওলানা মাহমুদুল ইসলাম, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা আনোয়ারুল ইসলাম প্রমুখ।
এসময় মুফতি রেজাউল করিম আবরার বলেন, সিলেট এবং ফেনিতে বন্যায় চট্টগ্রামের মানুষ সর্বোচ্চ সহযোগিতা নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। আজ তাদের বিপদে আমরা বসে থাকতে পারিনা। আমরা গত সাপ্তাহে এসেছিলাম, পুরো এলাকা ঘুরে দেখেছি। যাদের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে তাদের জন্য কিছু করার আশ্বাস দিয়েছিলাম। আজ ২৩ পরিবারকে ঘর নির্মাণের জন্য ঢেউ টিন বিতরণ করলাম। এটা শেষ নয়; সামনে আরও আসব ইনশাআল্লাহ।
দৈনিক চট্টগ্রামপোস্ট