ঢাকা | বঙ্গাব্দ

বাঁশখালীতে বন্যায় ফসলের ক্ষতি, ৬ হাজার ৮৯৬ জন কৃষক পাচ্ছে ধানের বীজ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 30, 2026 ইং
বাঁশখালীতে বন্যায় ফসলের ক্ষতি, ৬  হাজার ৮৯৬ জন কৃষক পাচ্ছে ধানের বীজ ছবির ক্যাপশন: বাঁশখালীতে বন্যায় ফসলের ক্ষতি, ৬ হাজার ৮৯৬ জন কৃষক পাচ্ছে ধানের বীজ
ad728
বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালীতে ২০২৬-২৭ অর্থবছরে সাম্প্রতিক বন্যায় রোপা আমন বীজতলা স্থাপনকারী ক্ষতিগ্রুস্থ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সহয়তা কর্মসূচীর আওতায় ৬ হাজার ৮৯৬ জন কৃষকের উফশী রোপা আমন জাতের বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যােগে উপজেলা পরিষদ চত্বর হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম -১৬ বাঁশখালী আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আমিনুর রহমান চৌধুরী। উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পৌরসভা জামাতের আমীর আবু তাহের,  বাঁশখালী পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি এ.টি.এম কপিল উদ্দিন, উপজেলা কর্মপরিষদ সদস্য ছৈয়দ মর্তুজা আলী প্রমূখ। 

উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার জানান, এবারের বন্যায় বাবাঁশখালীতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২৬ হাজার ৮০০ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। কৃষকদের দ্রুত উৎপাদনে ফেরাতে প্রণোদনা ও অন্যান্য সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

বন্যার পানিতে রোপা আউশ, আমনের বীজতলা, গ্রীষ্মকালীন সবজি ও পানবরজ তলিয়ে যাওয়ায় নতুন করে চাষাবাদ শুরু করতে হচ্ছে কৃষকদের।  

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ধানের বীজ দেওয়ার পাশাপাশি সবজির বীজ বিতরণ এবং যেসব কৃষকের নিজস্বভাবে বীজতলা তৈরির সুযোগ নেই, তাদের জন্য কমিউনিটি ভিত্তিক বীজতলা থেকে চারা সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বদলে যাওয়া ক্যাম্পাস

বদলে যাওয়া ক্যাম্পাস