ঢাকা | বঙ্গাব্দ

বাঁশখালীতে মায়ের অভিযোগে নেশাগ্রস্ত যুবককে ৬ মাসের কারাদণ্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 1, 2026 ইং
বাঁশখালীতে মায়ের অভিযোগে নেশাগ্রস্ত যুবককে ৬ মাসের কারাদণ্ড ছবির ক্যাপশন: বাঁশখালীতে মায়ের অভিযোগে নেশাগ্রস্ত যুবককে ৬ মাসের কারাদণ্ড
ad728
বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পূর্ব চাম্বল ৮ নম্বর ওয়ার্ডের মহল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে নেশাগ্রস্ত এক যুবককে আটক করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৩১ মে ২০২৬) বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে আটক করা হয় পূর্ব চাম্বলের মহল্লাপাড়া এলাকার বাসিন্দা সাইদুর রহমান মাসুম (২৭)-কে। অভিযানের সময় তাকে নিজ বাড়িতে নেশাগ্রস্ত অবস্থায় পাওয়া যায়।

জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন সাইদুর রহমান মাসুম। অভিযুক্তের মা ভিডিও বক্তব্যে জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত। নেশার টাকা না পেলে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করতেন এবং তাকে মারধরেরও চেষ্টা করতেন। এছাড়া ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করাসহ বিভিন্ন দোকানে সেলসম্যান হিসেবে চাকরি করার সময় নেশার অর্থ জোগাড় করতে একাধিকবার অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ছেলের এমন আচরণে চরম বিব্রত ও অসহায় হয়ে পড়েছেন বলে ভিডিও স্বীকারোক্তিতে উল্লেখ করেন তার মা।

অভিযান শেষে বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানি আকন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত সাইদুর রহমান মাসুমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদক ও নেশাজাতীয় দ্রব্যের অপব্যবহার রোধে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং জনস্বার্থে এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে