ঢাকা | বঙ্গাব্দ

বাঁশখালীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১টি দেশীয় এলজিসহ আটক ১

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 7, 2026 ইং
বাঁশখালীতে সেনাবাহিনী ও পুলিশের  যৌথ অভিযানে ১টি দেশীয় এলজিসহ আটক ১ ছবির ক্যাপশন: ১টি দেশীয় এলজিসহ আটক ১
ad728
মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালীতে সেনাবাহিনী ও পুলিশের বিশেষ অভিযানে মোঃ জমির উদ্দিন (৪৬) কে আটক করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারী) বাহারছড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইলশা গ্রামের হাদু চৌধুরী বাড়ীতে নাপোড়া সেনা ক্যাম্পের সেনাবাহিনীর টিম এবং বাঁশখালী থানা পুলিশের যৌথ অভিযানে ১টি দেশীয় এলজি, ২টি রাবার কার্তুজ, ১টি রামদা ও ১টি প্লাস্টিকের বস্তাসহ মোঃ জমির উদ্দিনকে আটক করা হয়।

এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ খালেদ সাইফুল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে 
বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামে  বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ   অভিযানে ১ দেশীয় অস্ত্র সহ একজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে বাঁশখালী থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল