ঢাকা | বঙ্গাব্দ

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু, নিহত বেড়ে ২

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 1, 2026 ইং
বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু, নিহত বেড়ে ২ ছবির ক্যাপশন: বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু, নিহত বেড়ে ২
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পিএবি সড়কের মনছুরিয়া বাজার এলাকায় মাছবোঝাই পিকআপের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত আরও এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।

নিহত নোমান ইলাহি (৩৪) মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের বাসিন্দা।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল হোসেন। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নোমান ইলাহি নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে।

পুলিশ জানায়, সকাল সাতটার দিকে সিএনজি অটোরিকশাটি যাত্রী নিয়ে চকরিয়া মগনামা ঘাট থেকে চট্টগ্রাম যাওয়ার সময় বাঁশখালী সড়কে মাছবোঝাই পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মো. বাহাদুর আলম নামে নিহত এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। এসময় আহত আরও তিনজন। তাদের উদ্ধার করে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে পাঠানো হয়। অবস্থা গুরুতর হওয়ায় সেখানকার তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে আহত নোমান এলাহীকে নগরীর বেসরকারি পার্কভিউ হাসপাতাল স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য