ঢাকা | বঙ্গাব্দ

বাঁশখালীতে দুর্গাপূজা পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 21, 2026 ইং
বাঁশখালীতে দুর্গাপূজা পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ ছবির ক্যাপশন: বাঁশখালীতে দুর্গাপূজা পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ
ad728
নিউজ ডেস্ক | চট্টগ্রাম 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট  তারেক আব্দুল্লাহ চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল, শীলকূপ, পৌরসভা, বৈলছড়ী, কালীপুর, সাধনপুর ইউনিয়নের শারদীয় দুর্গা পূজার মণ্ডপগুলো পরিদর্শন করেছেন। 

 এসময় তারেক আব্দুল্লাহ বলেন, 'বাঁশখালীতে অসাম্প্রদায়িক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বজায় থাকে। এখানে পূজা-পার্বণসহ বিভিন্ন ধর্মীয় উৎসব সবাই মিলেমিশে উদ্‌যাপন করেন। 
দীর্ঘদিনের এই সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের ঐতিহ্য।'
এবার সরকারের অন্যতম চ্যালেঞ্জ ছিল, সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনেরা যেন নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন করতে পারেন, তা নিশ্চিত করা।
নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে সরকার সেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হয়েছে।'

তিনি বাঁশখালীর দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় উৎসব উদ্‌যাপনের ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স