ঢাকা | বঙ্গাব্দ

বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভা আগামী ২ মে শনিবার

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 28, 2026 ইং
বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভা আগামী ২ মে শনিবার ছবির ক্যাপশন: বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভা আগামী ২ মে শনিবার
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
বাঁশখালীর শিক্ষাবিস্তারে অনন্য অবদান রেখে অবিস্মরণীয় হয়ে আছেন কিংবদন্তি ব্যক্তিত্ব মরহুম এমতাজুল হক চৌধুরী। বাঁশখালীর প্রত্যন্ত অঞ্চলে তিনি ১৯৪২ সালে কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত বাঁশখালী ডিগ্রি কলেজেরও তিনি অন্যতম প্রতিষ্ঠাতা। ১৯৭১ সালের ৫ জানুয়ারী তিনি ইন্তেকাল করেন। তাঁর ৫৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাঁশখালী সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে আগামী ২ মে শনিবার বিকাল ৩টায়  চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে এক স্মরণসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সে লক্ষ্যে এক প্রস্তুতিসভা ২৭ এপ্রিল ২০২৬ সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর জামালখান সিনিয়রস ক্লাবে অনুষ্ঠিত হয়। উক্ত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এওয়াইএমডি জাফর, বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডা. সৈয়দ মেজবাহুল হক, মো. আবু জাহের চৌধুরী, ডা. রশিদ আহমেদ, হাসান মোস্তফা, মনিরুল আলম আজাদ, অজিত কুমার দাশ, সাবেক চেয়ারম্যান মো. আকতার হোসেন, নাছির উদ্দিন সোহাগ, অধ্যাপক শহিদ উদ্দিন, বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ বশির উদ্দিন আহমেদ কনক, এনএ হেলাল চৌধুরী, অঞ্জন কুমার দাশ, মোহাম্মদ আইয়ুব, নাফিজ মিনহাজ, ডা. আসিফুল হক, অচ্যুত সিকদার, আবু ওবাইদা আরাফাত, এনামুল হক প্রমুখ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ