ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের ৫০ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 13, 2026 ইং
বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের ৫০ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন ছবির ক্যাপশন: ৫০ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের ৫০ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি আগামী এক (০১) বছরের জন্য অনুমোদন প্রদান করা হয়েছে।

সংগঠনের প্রধান উপদেষ্টা ও গণঅধিকার পরিষদের সম্মানিত সভাপতি জনাব নুরুল হক নুর এবং উপদেষ্টা ও সাধারণ সম্পাদক হাসান আল মামুন স্বাক্ষরিত এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর এডভোকেট খালেদ হোসেন সোহাগ। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান সুমন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদ।

নবগঠিত এই কমিটিতে দেশের বিভিন্ন অঙ্গনের অসংখ্য সাংবাদিক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, শিক্ষকসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অন্তর্ভুক্ত রয়েছেন।

সভাপতি এডভোকেট খালেদ হোসেন সোহাগ বলেন, “পেশাজীবীদের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান সুমন বলেন, “রাজনীতি ও পেশার সমন্বয়ে একটি ডাইনামিক পেশাজীবী প্রজন্ম গড়ে তোলার জন্য আমরা আশাবাদী।”

সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদ বলেন, “সংস্কার ও পরিবর্তনের স্লোগান সাধারণ প্ল্যাটফর্ম থেকে বাস্তবায়ন সম্ভব নয়। রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিবর্তন আনতে পারলেই পেশাজীবী ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা সম্ভব। সে কারণেই রাজনীতিতে সম্পৃক্ত হওয়া জরুরি।”

নবনিযুক্ত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সংগঠনের প্রধান উপদেষ্টা ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানিয়েছেন এবং তৃণমূল নেতাকর্মী ও সহযোদ্ধাদের দোয়া কামনা করেছেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
হাতিয়ার গৃহবধূ ধর্ষণ মামলা: সত্য নাকি রাজনৈতিক প্রোপাগান্ডা?

হাতিয়ার গৃহবধূ ধর্ষণ মামলা: সত্য নাকি রাজনৈতিক প্রোপাগান্ডা?