ঢাকা | বঙ্গাব্দ

বাইসাইকেলে কোচিংয়ে যাওয়ার পথে প্রাণ গেল স্কুলছাত্রের

  • নিউজ প্রকাশের তারিখ : May 22, 2026 ইং
বাইসাইকেলে কোচিংয়ে যাওয়ার পথে প্রাণ গেল স্কুলছাত্রের ছবির ক্যাপশন: বাইসাইকেলে কোচিংয়ে যাওয়ার পথে প্রাণ গেল স্কুলছাত্রের
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
চট্টগ্রামের কর্ণফুলীতে কোচিং সেন্টারে যাওয়ার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ৮টায় উপজেলার বড় উঠান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সাদিকুজ্জামান সানি (১৪) বড় উঠান এলাকার মৌলভীবাড়ির মৃত জালাল উদ্দীনের ছেলে এবং আনোয়ারার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, স্কুলছাত্র সানি বাইসাইকেলে করে কোচিংয়ে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান তাকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে সে গুরুতর আহত হয়। পরে স্থানীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম। তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ