ঢাকা | বঙ্গাব্দ

বান্দরবান বিশ্ববিদ্যালয়ে “ডিজিটাল প্রতারণার রকমফের—আমাদের করণীয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : May 4, 2026 ইং
বান্দরবান বিশ্ববিদ্যালয়ে “ডিজিটাল প্রতারণার রকমফের—আমাদের করণীয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ছবির ক্যাপশন: বান্দরবান বিশ্ববিদ্যালয়ে “ডিজিটাল প্রতারণার রকমফের—আমাদের করণীয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
 ০৪ মে ২০২৬, “ডিজিটাল প্রতারণার রকমফের—আমাদের করণীয়” শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার বান্দরবান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। আধুনিক প্রযুক্তিনির্ভর সমাজে ক্রমবর্ধমান সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক করণীয় তুলে ধরাই ছিল এ সেমিনারের মূল লক্ষ্য।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবদুর রহমান, পুলিশ সুপার, বান্দরবান পার্বত্য জেলা। তিনি তাঁর বক্তব্যে ডিজিটাল প্রতারণার বিভিন্ন ধরন যেমন—ফিশিং, অনলাইন জালিয়াতি, মোবাইল ব্যাংকিং প্রতারণা, সোশ্যাল মিডিয়া হ্যাকিং, OTP প্রতারণা ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন। পাশাপাশি তিনি এসব প্রতারণা থেকে রক্ষা পেতে সচেতনতা, ব্যক্তিগত তথ্য সুরক্ষা, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার এবং সন্দেহজনক লিংক এড়িয়ে চলার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান এবং প্রযুক্তির সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার জনাব টি.এ. এম ওমর ফারুক। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব মান্না দে, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট সদস্য ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জনাব মোঃ খোরশেদ আলী, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মোঃ জাহিদুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সেমিনার শেষে প্রধান আলোচক বান্দরবান বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ি ও শিক্ষার্থীদের আবাসিক হল পরিদর্শন করেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং ছাত্রাবাসের নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।
সেমিনার শেষে প্রধান আলোচক ও সম্মানিত অতিথিকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট ও বই প্রদান করা হয়।
উল্লেখ্য, এ ধরনের সচেতনতামূলক আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছেন।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ নজরুল ইসলাম

কমেন্ট বক্স
প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন