ঢাকা | বঙ্গাব্দ

বাসযোগ্য শহর বিনির্মাণে নাগরিক সোসাইটি সবার জন্য অনুকরণীয়: সিডিএ চেয়ারম্যান

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 28, 2026 ইং
বাসযোগ্য শহর বিনির্মাণে নাগরিক সোসাইটি সবার জন্য অনুকরণীয়: সিডিএ চেয়ারম্যান ছবির ক্যাপশন: বাসযোগ্য শহর বিনির্মাণে নাগরিক সোসাইটি সবার জন্য অনুকরণীয়: সিডিএ চেয়ারম্যান
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
নগরীর বায়েজিদ এলাকায় নাগরিক সোসাইটিতে ফুটবল টুর্নামেন্ট ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

দি নাগরিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের উদ্যোগে ‘ফুটবল টুর্নামেন্ট–২০২৬’ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নগরীর বায়েজিদ এলাকায় প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা পরিবেশবান্ধব ও নান্দনিক নাগরিক সোসাইটি মাঠে বুধবার বিকেলে টুর্নামেন্টের ফাইনাল খেলা, পুরস্কার বিতরণী ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।
সোসাইটির সাধারণ সম্পাদক ক্যাপ্টেন নূর মোহাম্মদের সভাপতিত্বে এবং আবদুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মঞ্জুরুল কিবরিয়া, ফার্টিস এফ.সি লিমিটেডের হেড কোচ  মাসুদ পারভেজ কায়সার, সিডিএ অথরাইজড অফিসার প্রকৌশলী কাজী কাদের নেওয়াজ, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. মঈনুদ্দীন, ক্যাপ্টেন আক্কাস উদ্দীন, ক্যাপ্টেন আলিম আল নোমান রায়হান, ক্যাপ্টেন এমরান, গোলাম মোর্শেদ, এড. পুস্প সুলতানা, মোজাম্মেল হোসেন ও সাইফুদ্দিন খালেদ। এ ছাড়া দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও নাগরিক সোসাইটির বিপুলসংখ্যক সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

একটি পরিবেশবান্ধব, যানজটমুক্ত, সুন্দর ও স্বাস্থ্যকর চট্টগ্রাম গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করে প্রধান অতিথি প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, “এই শহর আপনার, আমার—সবার। শহরকে নান্দনিক ও বসবাসের জন্য স্বাচ্ছন্দ্যময় করে গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।”

প্রধানমন্ত্রীর সবুজায়ন প্রকল্পের অংশ হিসেবে সোসাইটি প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিও পালিত হয়। মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই উল্লেখ করে নাগরিক সোসাইটির ফুটবল টুর্নামেন্ট আয়োজনের প্রশংসা করেন প্রধান অতিথি। তিনি বলেন, খেলাধুলা শিশু-কিশোরদের মানসিক বিকাশে অনন্য ভূমিকা পালন করে। সুস্থ সমাজ গঠনে তরুণদের মাঠমুখী করার কোনো বিকল্প নেই।

সভাপতির বক্তব্যে ক্যাপ্টেন নূর মোহাম্মদ বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদাতবরণের মাত্র কয়েক দিন আগে এই সোসাইটির জমি বরাদ্দ দিয়েছিলেন। চট্টগ্রাম শহরের সবচেয়ে নান্দনিক ও 'এনভায়রনমেন্টালি সোসাইটি হিসেবে নাগরিক সোসাইটিকে পরিবেশবান্ধব ও সবুজ আবাসিক এলাকা হিসেবে গড়ে তুলতে একটি মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হয়েছে।” তিনি এ মাস্টারপ্ল্যান বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
বিশেষ অথিতির বক্তব্যে ড. মঞ্জুরুল কিবরিয়া বলেন, এই সোসাইটি চট্টগ্রাম শহরের সবচেয়ে সুন্দর ও পরিবেশবান্ধব একটি আবাসিক এলাকা,  এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, মেরিনার, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও ব্যবসায়ীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ বসবাস করেন। খেলাধুলাসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বর্তমান ম্যানেজমেন্ট একটা সুন্দর প্রজন্ম তৈরিতে কাজ করে যাচ্ছেন। দেশবরেণ্য সাবেক কৃতি ফুটবলার মাসুদ কায়সার বলেন, মেধা ও শ্রমের সমন্বয় হলেই কৃতি খেলোয়াড় তৈরি হয়। চট্টগ্রামের অনেক খেলোয়াড় দেশের জন্য অসামান্য অবদান রেখেছেন।' আজকের ক্ষুদে ফুটবলাররাও একদিন দেশের জন্য খেলবেন বলে তিনি আশাবাদী।
উল্লেখ্য, ফাইনাল ম্যাচে 'চাঁদগাও সোসাইটি ক্লাব' ৩-০ গোলে 'নাগরিক সোসাইটি এফসি'কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট