ঢাকা | বঙ্গাব্দ

বিএনপি গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা করছে: চাকসু ভিপি

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 22, 2026 ইং
বিএনপি গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা করছে: চাকসু ভিপি ছবির ক্যাপশন: বিএনপি গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা করছে: চাকসু ভিপি
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদ পূর্ণাঙ্গ কার্যকর এবং গণহত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।

বুধবার (২২ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রশাসনিক ভবন ও শহীদ মিনার এলাকা ঘুরে জিরো পয়েন্টে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় নেতাকর্মীরা গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যার বিচার এবং জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে চবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ও চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি অভিযোগ করে বলেন, নির্বাচনের আগে বিএনপি গণভোটের পক্ষে প্রচারণা চালালেও এখন গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে টালবাহানা করছে।
এসময় তিনি বলেন, জুলাই আন্দোলনের চেতনা এখনও জনগণ ও শহীদ পরিবারের মধ্যে জীবন্ত রয়েছে। গণভোটের মাধ্যমে জনগণ যে রায় দিয়েছে, তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। অন্যথায় জনগণের রায় উপেক্ষা করে কেউ ক্ষমতা পরিচালনার চেষ্টা করলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আবারও গণআন্দোলন গড়ে তোলা হবে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি হাবিবউল্লাহ খালেদ বলেন, ৫ আগস্টের পর বিভিন্ন রাজনৈতিক দল জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের অবদানের কথা স্বীকার করলেও এখন গণভোটে প্রকাশিত জনগণের মতামতকে উপেক্ষা করা হচ্ছে। গণভোটে দেওয়া জনগণের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স