ঢাকা | বঙ্গাব্দ

বিশ্বের ব্যস্ততম বন্দরের তালিকায় আবারও ৬৮তম চট্টগ্রাম

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 29, 2026 ইং
বিশ্বের ব্যস্ততম বন্দরের তালিকায় আবারও ৬৮তম চট্টগ্রাম ছবির ক্যাপশন: বিশ্বের ব্যস্ততম বন্দরের তালিকায় আবারও ৬৮তম চট্টগ্রাম
ad728
নিউজ ডেস্ক | চট্টগ্রাম 

লন্ডনভিত্তিক বন্দর ও জাহাজ চলাচলবিষয়ক সংবাদমাধ্যম লয়েডস লিস্টের ‘ওয়ান হান্ড্রেড পোর্টস ২০২৬’ প্রকাশনায় এ তথ্য উঠে এসেছে।প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে চট্টগ্রাম বন্দরে মোট ৩৪ লাখ ৯ হাজার ৬৯ টিইইউস কনটেইনার পরিবহন হয়েছে। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ৩২ লাখ ৭৫ হাজার ৬২৭ টিইইউস। অর্থাৎ এক বছরে কনটেইনার পরিবহন বেড়েছে ১ লাখ ৩৩ হাজার ৪৪২ টিইইউস।

এর আগে লয়েডস লিস্টের ২০২৫ সালের তালিকায় ৬৭তম অবস্থান থেকে এক ধাপ পিছিয়ে ৬৮তম হয় চট্টগ্রাম বন্দর। এবারও অবস্থান অপরিবর্তিত রয়েছে।
তালিকায় ৫ কোটি ৫০ লাখ ৬২ হাজার ৫০০ টিইইউস কনটেইনার পরিবহন করে শীর্ষে রয়েছে চীনের সাংহাই বন্দর। দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর বন্দর।

চট্টগ্রাম বন্দরে বিদেশি বিনিয়োগও বাড়ছে। সৌদি আরবভিত্তিক রেড সি গেটওয়ে টার্মিনাল পতেঙ্গা কনটেইনার টার্মিনালের পূর্ণাঙ্গ পরিচালনা শুরু করেছে। পাশাপাশি ডেনমার্কভিত্তিক এপিএম টার্মিনালস লালদিয়া টার্মিনালের নির্মাণকাজ শুরু করতে যাচ্ছে।

বন্দর ব্যবহারকারীদের মতে, লয়েডস লিস্টের এই র‌্যাঙ্কিং মূলত কনটেইনার পরিবহনের সংখ্যার ভিত্তিতে করা হয়। তাই কোনো বন্দরের সার্বিক কার্যকারিতার চিত্র নয়। 

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না