ঢাকা | বঙ্গাব্দ

বিশ্ব খাদ্য দিবসে লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের মানবিক উদ্যোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 16, 2026 ইং
বিশ্ব খাদ্য দিবসে লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের মানবিক উদ্যোগ ছবির ক্যাপশন: বিশ্ব খাদ্য দিবসে লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের মানবিক উদ্যোগ
ad728
নিউজ ডেস্ক | চট্টগ্রাম 

আন্তর্জাতিক বিশ্ব খাদ্য দিবস ২০২৬ উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কর্মসূচি পালন করেছে লায়ন্স ক্লাব অব চিটাগং। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় নগরীর চকবাজারস্থ লায়ন্স সার্ভিস কমপ্লেক্সে এ কর্মসূচির আয়োজন করা হয়।

লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ আইয়ুবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব, একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদীর সম্পাদক পিডিজি লায়ন এম এ মালেক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গভর্নরের অ্যাডভাইজার ও ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট লায়ন নুরুল আলম সিজন, লায়ন্স সার্ভিস কমপ্লেক্সের চেয়ারম্যান লায়ন ডা. গোপাল ভট্টাচার্য, প্রাক্তন প্রেসিডেন্ট লায়ন জি কে লালা, লিও অ্যাডভাইজার লায়ন নিশাত ইমরান, লায়ন আবু নাসের রনি, রিজিওনাল হেডকোয়ার্টার লায়ন এম. সোহেল খান, লায়ন বি কে লালা, ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লায়ন সারা তানভি, লায়ন বসুদেব সিনহা, ক্লাব ট্রেজারার লায়ন মানস বড়ুয়া এমজেএফ, লায়ন ইস্কান্দার আলী, লায়ন মোহাম্মদ মাসুদ ও লায়ন ধীরেন ঘোষসহ ক্লাবের অন্যান্য সদস্য।

এ ছাড়া উপস্থিত ছিলেন লিও ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট লিও রাজেশ লালা, জিএলটি কো-অর্ডিনেটর লিও রাহুল লালা, লিও মিনহাজুর রহমান শিহাব, লিও শেখ মুনতাসিন মামুন, লিও মাহমুদুন নবী, লিও বাঁধন ঘোষ, লিও তাসনিয়া রহমান, লিও সারওয়ার আলম শিয়াম, লিও উম্মে হাবিবা, লিও তারানা, লিও ইনতিশার রহমান, লিও সানজানা-ই-তাহিয়া, লিও জাহির আব্বাস, লিও সাঈদ মুবতাসিম, লিও মোশিউর ইসলাম রাজু, লিও এনামুল, লিও আলমা, লিও সাজিন ও লিও জিতুনসহ লিও নেতৃবৃন্দ।

কর্মসূচির আওতায় একজন অসহায় পিতার কন্যার বিয়ের জন্য এক লাখ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি একজন অসহায় ব্যক্তিকে হুইলচেয়ার দেওয়া হয় এবং শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে পিডিজি লায়ন এম এ মালেক বলেন, “আমাদের প্রত্যেকের উচিত নিজের সামর্থ্য অনুযায়ী মানবিকতার হাত প্রসারিত করা এবং অসহায় মানুষের দুঃখ-কষ্ট লাঘবে এগিয়ে আসা। সৃষ্টিকর্তা যাঁদের সামর্থ্য দিয়েছেন, তাঁদের উচিত সেই সামর্থ্য কম সৌভাগ্যবান মানুষের কল্যাণে কাজে লাগানো। মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতা এবং এর মধ্যেই জীবনের সার্থকতা নিহিত। আমরা যেন সব সময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকতে পারি এবং মানবসেবার এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত রাখতে পারি—এটাই আমার প্রত্যাশা।”

বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মধ্য দিয়ে অসহায় পরিবারের পাশে দাঁড়ানো, দুস্থ মানুষের মুখে খাবার তুলে দেওয়া এবং চলাচলে অক্ষম ব্যক্তিকে হুইলচেয়ার প্রদানের মাধ্যমে মানবসেবা ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত তুলে ধরে লায়ন্স ক্লাব অব চিটাগং।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক