এম মনির চৌধুরী রানা
চট্টগ্রাম থেকে প্রকাশিত বোয়ালখালী সংবাদ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১৪ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় বোয়ালখালী প্রেস ক্লাবে পত্রিকাটির সম্পাদক সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হাজি আবু আকতার। প্রধান বক্তা ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর ও বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অধীর বড়ুয়া।
অনুষ্ঠানে বক্তব্য দেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন সিকদার, বোয়ালখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী, শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী, বোয়ালখালী পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইকরামুল হক জিকু, ছাত্রদল নেতা জিয়াউর রহমান কাজল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা জিহাদ বাবলু এবং বোয়ালখালী প্রেস ক্লাবের সদস্য শাহ আলম বাবলু, এম মনির চৌধুরী রানা ও তাজুল ইসলাম মানিক।
বক্তারা বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য প্রকাশ এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরার মাধ্যমে বোয়ালখালী সংবাদ পত্রিকা আগামী দিনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
আলোচনা সভা শেষে অতিথি ও উপস্থিত ব্যক্তিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আনন্দ উদ্যাপন করেন।
দৈনিক চট্টগ্রামপোস্ট