ঢাকা | বঙ্গাব্দ

বোয়ালখালীতে ছাদের সিঁড়ি দিয়ে ঘরে ঢুকে চুরি

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 13, 2026 ইং
বোয়ালখালীতে ছাদের সিঁড়ি দিয়ে ঘরে ঢুকে চুরি ছবির ক্যাপশন: বোয়ালখালীতে ছাদের সিঁড়ি দিয়ে ঘরে ঢুকে চুরি
ad728
এম মনির চৌধুরী রানা 

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ঘর থেকে ৩ লাখ টাকার মালামাল নিয়ে যায়। 
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে উপজেলার শাকপুরা বড়ুয়ার পাড়ার লাল চাঁদ বাড়ির তেমিয় বড়ুয়ার ছেলে সোবেল বড়ুয়ার ঘরে এ ঘটনা ঘটে। 
এ ঘটনায় সোবেল বড়ুয়া বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

অভিযোগ ও থানা সূত্রে জানা গেছে, সোবেল বড়ুয়া শহরে থাকায় ঘরে কেউ থাকে না।  এই সুযোগে চোরের দল ঘরের ছাদে উঠে সিঁড়ি দিয়ে ঘরে প্রবেশ করে টিভি, ৪টি ফ্যান, ১টি পানির মটর, হারমনিয়াম, গ্যাস সিলিন্ডার চুলা সহ ব্যবহৃত প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা বলে অভিযোগে উল্লেখ করেন।

ভুক্তভোগী সোবেল বড়ুয়া বলেন,আমি পেশাগত কারনে স্ব-পরিবারে শহরে থাকি, প্রতি সপ্তাহে বাড়িতে আসি গত দুই দিন আগেও বাড়িতে এসেছি। আজ শুক্রবার সকালে শহর থেকে এসে ঘরে ঢুকতে দেখে জিনিসপত্র এলোমেলো, অন্যান্য মালামাল চোরের দল চুরি করে নিয়ে গেছে।

এ বিষয়ে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন বলেন, এ ব্যাপারে লিখিত  অভিযোগ পেয়েছি।  পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি