ঢাকা | বঙ্গাব্দ

বোয়ালখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও নগদ অর্থ বিতরন

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 9, 2026 ইং
বোয়ালখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও নগদ অর্থ বিতরন ছবির ক্যাপশন: বোয়ালখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও নগদ অর্থ বিতরন
ad728
এম মনির চৌধুরী রানা 

চট্টগ্রামের বোয়ালখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্থ ৩০ টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার(৮ সেপ্টম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক প্রতিটি দুস্থ পরিবারকে এক বান্ডিল করে ঢেউ টিন ও নগদ ৩ হাজার টাকা করে বিতরণ করেন।
এসময় তিনি বলেন,দারিদ্র্য বিমোচনে ও দেশের দুস্থ মানুষের কল্যাণে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত সহায়তা হিসেবে গরিব ও দুস্থ মানুষের মাঝে ৩০ বান্ডিল ঢেউটিন এবং জনপ্রতি ৩ হাজার টাকা করে ৯০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
 
এ সময়  উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামরুল ইসলাম, দক্ষিণজেলা বিএনপির সদস্য শওকত আলম, দক্ষিণজেলা যুবদলের সাধারন সম্পাদক মোহাম্মদ আজগর, পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক শহিদুল্লাহ চৌধুরীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে