ঢাকা | বঙ্গাব্দ

বোয়ালখালীতে পর্দা নামলো এসআইএনএম হাইস্কুল ফুটসাল ফেস্টিভ্যাল সিজন-২

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
বোয়ালখালীতে পর্দা নামলো এসআইএনএম হাইস্কুল ফুটসাল ফেস্টিভ্যাল সিজন-২ ছবির ক্যাপশন: বোয়ালখালীতে পর্দা নামলো এসআইএনএম হাইস্কুল ফুটসাল ফেস্টিভ্যাল সিজন-২
ad728
মুহিবুল হাসান রাফি, চট্টগ্রাম। 



বোয়ালখালীতে সারোয়াতলী ইব্রাহিম নূর মুহাম্মদ (এসআইএনএম) হাইস্কুলের ফুটসাল ফেস্টিভ্যাল সিজন-২ জমজমাট আয়োজন ও তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে সফলভাবে শেষ হয়েছে। ফাইনালে ব্যাচ-১৫ লিগেসি ইউনাইটেডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করেছে ব্যাচ-২২ আর্টজারি টিম।

টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় পাশে ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য নুরুল গণি চৌধুরী, সমাজসেবক শহিদুল ইসলাম চৌধুরী, প্রাক্তন শিক্ষার্থী জাহাঙ্গীর আলম চৌধুরী ও কাজী মোঃ জসিম উদ্দিন। বিশেষ কৃতজ্ঞতা জানানো হয় স্মাইল উইথ ঈসমাইল ফাউন্ডেশনের ফাউন্ডার মিনহাজুল মোস্তফা চৌধুরীকে।

মূল উদ্যোক্তাদের মধ্যে ছিলেন মোহাম্মদ শরীফুল ইসলাম চৌধুরী, রিয়াদ নাজমুল, আমিনুর রহমান রাকিবসহ আরও একাধিক প্রাক্তন শিক্ষার্থী। এই আয়োজন শুধু ফুটসাল টুর্নামেন্ট নয়, প্রাক্তনদের মিলনমেলা, বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের এক সুন্দর উৎসব হয়ে উঠেছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার