ঢাকা | বঙ্গাব্দ

বোয়ালখালীতে পুকুরে ডুবে এক বক্তির মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 11, 2026 ইং
বোয়ালখালীতে পুকুরে ডুবে এক বক্তির মৃত্যু ছবির ক্যাপশন: বোয়ালখালীতে পুকুরে ডুবে এক বক্তির মৃত্যু
ad728
এম মনির চৌধুরী রানা 

বোয়ালখালীতে দোকান থেকে ফেরার পথে রতন সর্দার নামে ৫০ বছর বয়সী এক ব্যক্তি পুকুরে ডুবে মারা গেছে। তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। রতন সর্দার উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের প্রফুল্ল সর্দারের ছেলে।

বুধবার (১০ জুন) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার কানুনগোপাড়ায় এ ঘটনা ঘটেছে। নিহতের ছেলে দুর্জয় সর্দার বলেন, গতকাল রাত সোয়া ৮টার দিকে আমার বাবা দোকানে আড্ডা দিয়ে বাড়ি ফেরার পথে একটি পুকুরে পড়ে যান। এর আধা ঘণ্টা পর এক ব্যক্তি তাকে দেখতে পেয়ে খবর দিলে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাই। সেখানে চিকিৎসকরা আমার বাবাকে মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্চয় সেন বলেন, রাত সোয়া ৯টার দিকে রতন নামের এক ব্যক্তিকে মৃত ঘোষণা করেছন কর্তব্যরত চিকিৎসক।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব