ঢাকা | বঙ্গাব্দ

বোয়ালখালীতে ৬০ লিটার মদসহ ব্যবসায়ি আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2026 ইং
বোয়ালখালীতে ৬০ লিটার মদসহ ব্যবসায়ি আটক ছবির ক্যাপশন: বোয়ালখালীতে ৬০ লিটার মদসহ ব্যবসায়ি আটক
ad728
এম মনির চৌধুরী রানা 

চট্টগ্রামের বোয়ালখালীতে অভিনব কৌশলে পরিচালিত চোলাই মদের ব্যবসার আস্তানায় অভিযান চালিয়ে ৬০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় মো. মহসিন (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) দিবাগত রাতে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফটিক চাঁদ বাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার মহসিন মৃত মফজল আহমদের ছেলে।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে ঘরের সামনের দরজায় তালা লাগিয়ে রাখা হতো। অথচ ঘরের পেছনের দরজা দিয়ে সীমান্ত প্রাচীরের ওপর দিয়ে ক্রেতাদের কাছে প্লাস্টিকের পলিথিনে ভরে চোলাই মদ সরবরাহ করা হতো।

অভিযান পরিচালনাকারী বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) নিংওয়াই মারমা জানান, বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় ছিল না যে ঘরের ভেতরে কেউ রয়েছে। সামনের দরজায় তালা থাকলেও ভেতরে অবস্থান করে মহসিন মদের ব্যবসা চালিয়ে যাচ্ছিল। ঘরটির পেছনে থাকা সীমান্ত প্রাচীর ব্যবহার করে ক্রেতাদের কাছে মদ পৌঁছে দেওয়া হতো।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, অভিযানে ৬০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর গ্রেপ্তার মহসিনকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল