ঢাকা | বঙ্গাব্দ

বোয়ালখালীতে তিন মাস ধরে চুরি অব্যহত ঠেকানো যাচ্ছে না

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 6, 2026 ইং
বোয়ালখালীতে তিন মাস ধরে চুরি অব্যহত ঠেকানো যাচ্ছে না ছবির ক্যাপশন: বোয়ালখালীতে তিন মাস ধরে চুরি অব্যহত ঠেকানো যাচ্ছে না
ad728
এম মনির চৌধুরী রানা 

বোয়ালখালীতে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। উপজেলার একাধিক চুরি ও ডাকাতির ঘটনায় স্থানীয় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পৌর সদরের পূর্ব গোমদণ্ডী বহদ্দারপাড়ার আমিন মেম্বার বাড়ির শেখ শহীদুল আলমের ঘরেএ ঘটনা ঘটে। জানা গেছে, পরিবারের সদস্যরা ওই সময় বাসায় ছিলেন। বৃহস্পতিবার সকাল ১১ টায় বাড়িতে এসে তারা চুরির বিষয়টি জানতে পারেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শহীদুলের বোন শাহীন আক্তার জানান, চোরের দল জানালার গ্রিল কেটে ঘরে ঢুকেছে। তারা ঘরের মূল্যবান ইলেকট্রনিক ও ফিটিংস সামগ্রী, আলমারিতে রাখা নগদ ২ লাখ টাকা এবং ৩ ভরি স্বর্ণের গয়না চুরি করেছে। এছাড়া নতুন বাথরুমের ফিটিংস এবং আধুনিক সরঞ্জামও চুরি বা নষ্ট করা হয়েছে।

বোয়ালখালীতে গত দুই মাস ধরে ধারাবাহিকভাবে চুরি ও ডাকাতির ঘটনা ঘটছে। বিভিন্ন মসজিদ, মন্দির, সরকারি-বেসরকারি অফিস, স্কুল, সিএনজি, গাড়ি ও বসতঘরে চুরি হয়েছে। এতে স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মাহফুজুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে পাঠানো হচ্ছে এবং বিষয়টি তদন্ত করা হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক