ঢাকা | বঙ্গাব্দ

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 19, 2026 ইং
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ছবির ক্যাপশন: বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক
ad728
এম মনির চৌধুরী রানা 

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এস কে ফজলে রাব্বি। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় তিনি হাসপাতাল পরিদর্শনে যান।

এ সময় বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসপাতালের আন্তঃবিভাগ ও বহির্বিভাগসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। পাশাপাশি চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলে হাসপাতালের চিকিৎসাসেবা, সুযোগ-সুবিধা ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে হাসপাতালের সার্বিক সেবার মান ও কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুল হক মামুন এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. তোফায়েল আহমেদ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল