ঢাকা | বঙ্গাব্দ

বড়হাতিয়ায় ৪নং ওয়ার্ডের মেম্বার পদে নির্বাচন করতে চান কামাল হোসেন

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 31, 2026 ইং
বড়হাতিয়ায় ৪নং ওয়ার্ডের মেম্বার পদে নির্বাচন করতে চান কামাল হোসেন ছবির ক্যাপশন: বড়হাতিয়ায় ৪নং ওয়ার্ডের মেম্বার পদে নির্বাচন করতে চান কামাল হোসেন
ad728
আব্দুল ওয়াহাব লোহাগাড়া চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের ৪নম্বর ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখেই ইউপিন সদস্য (মেম্বার) পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন ব্যবসায়ী ও সমাজসেবক কামাল হোসেন। 

ইতোমধ্যে তিনি ওয়ার্ডজুড়ে সাধারণ ভোটারদের দোয়া, সমর্থন, আশীর্বাদ ও সহযোগিতা কামনা করছেন। দীর্ঘদিন ধরে তিনি তার এলাকায় বিভিন্ন ধরণের উন্নয়নে নিজেকে নিয়োজিত রেখেছেন। পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও ক্রীড়া কার্যক্রমের আয়োজনেও যুক্ত রয়েছেন। বিশেষ করে তিনি গেল বন্যায় ক্ষতিগ্রস্থ তার ওয়ার্ডে নিজস্ব তহবিল থেকে ত্রাণ সহায়তা দিয়েছেন। 
ইতিমধ্যে তার নাম শোনা যাচ্ছে তার ওয়ার্ডের চায়ের দোকানে ও পাড়ায় পাড়ায়। 

বড়হাতিয়া ইউপির ৪নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ কামাল হোসেনের সাথে কথা বলে তিনি বলেন, আমি আমার এলাকায় দীর্ঘদিন ধরে অবস্থান করছি। আমি ৪নম্বর ওয়ার্ডের মানুষের সেবক হতে চাই। মানুষের পাশে থেকে কাজ করতে চাই। এলাকার মানুষের ন্যায় বিচার উপহার দিতে কাজ করতে চাই। জনপ্রতিনিধির বাইরে সেবা করা যায়, জনপ্রতিনিধি হয়ে কাজ করলে এলাকার মানুষের আরও বেশি সেবা করার সুযোগ রয়েছে। তাই নির্বাচনে বড়হাতিয়ায় ৪নম্বর ওয়ার্ডে সেবক হতে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। 

নির্বাচিত হলে কী করবেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি শুধু মেম্বার হতে চাই না, আমি ওয়ার্ডবাসীর সেবক হতে চাই। সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করব। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদক ও জুয়া নির্মূলে কাজ করব। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং নারী-পুরুষ, ধনী-গরিব নির্বিশেষে সবার সমঅধিকার ও সুষম সেবা নিশ্চিত করতে কাজ করব।

এলাকার সাধারণ মানুষের মাঝে ইতোমধ্যে কিছু কিছু এলাকায় নির্বাচনী আলোচনা খুবই সরব। বড়হাতিয়া ইউপির ৪নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ কামাল হোসেন তার ওয়ার্ডবাসীর কাছে দোয়া, সমর্থন ও আশীর্বাদ কামনা করেছেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বাবার মৃত্যুর ৪০ দিনেই দুই ভাইয়ের লড়াই, চক্ষু হাসপাতালের নিয়

বাবার মৃত্যুর ৪০ দিনেই দুই ভাইয়ের লড়াই, চক্ষু হাসপাতালের নিয়