ঢাকা | বঙ্গাব্দ

ভাড়ায় নিয়ে ২ কোটি টাকার কাভার্ডভ্যান আত্মসাৎ, চট্টগ্রামে গ্রেপ্তার ১

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 24, 2026 ইং
ভাড়ায় নিয়ে ২ কোটি টাকার কাভার্ডভ্যান আত্মসাৎ, চট্টগ্রামে গ্রেপ্তার ১ ছবির ক্যাপশন: গ্রেপ্তার হওয়া জামাল উদ্দিন আহমেদ চৌধুরী
ad728
চট্টগ্রাম, নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামে ভাড়া নেওয়ার পর ছয়টি কাভার্ডভ্যান আত্মসাতের অভিযোগে জামাল উদ্দিন আহমেদ চৌধুরী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার নগরের লালখান বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় আত্মসাত করা একটি কাভার্ডভ্যান উদ্ধার করে জব্দ করা হয়েছে।

কোতোয়ালি থানা পুলিশ জানায়, সিএন্ডএফ প্রতিষ্ঠান ফ্যাক্ট লজিস্টিকস-এর মালিকানাধীন ছয়টি কাভার্ডভ্যান আত্মসাতের ঘটনায় গত ১২ মে একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে জামাল উদ্দিন আহমেদ চৌধুরীর সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) কাজী মনিরুল করিম বলেন, শুক্রবার সকালে অভিযান চালিয়ে আত্মসাত করা একটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে। তাদের গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের মাধ্যমে বাকি কাভার্ডভ্যানগুলো উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, আত্মসাত হওয়া ছয়টি কাভার্ডভ্যানের আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা। ব্যবসায়ী সাইফুল ইসলাম নিটল মোটরস থেকে কিস্তিতে গাড়িগুলো ক্রয় করেছিলেন। গাড়িগুলোর সব কিস্তি পরিশোধ করা হয়েছে এবং নিটল মোটরসের কাছে আর কোনো বকেয়া নেই।

আত্মসাত হওয়া কাভার্ডভ্যানগুলোর নিবন্ধন নম্বর হলো— CM-TA-11-5650, CM-TA-11-4733, CM-TA-11-5649, CM-TA-11-5647, CM-TA-11-5648 এবং CM-TA-11-4324।

পুলিশ জানিয়েছে, বাকি পাঁচটি কাভার্ডভ্যান উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া জামাল উদ্দিন আহমেদ চৌধুরীর বিরুদ্ধে জুলাই-২৪-এর নাশকতা ও হত্যার অভিযোগে মামলা রয়েছে। এছাড়া, অতীতে আওয়ামী লীগের শাসনামলে আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের পরিচয় ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে চোরাই পণ্য বের করার একটি সিন্ডিকেটের সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে আইনানুগ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া চলমান।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি