ঢাকা | বঙ্গাব্দ

ভিত্তি শক্ত হলে ক্রীড়াঙ্গনের ভবিষ্যৎ কাঠামোও শক্ত হবে: মীর হেলাল

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 31, 2026 ইং
ভিত্তি শক্ত হলে ক্রীড়াঙ্গনের ভবিষ্যৎ কাঠামোও শক্ত হবে: মীর হেলাল ছবির ক্যাপশন: ভিত্তি শক্ত হলে ক্রীড়াঙ্গনের ভবিষ্যৎ কাঠামোও শক্ত হবে: মীর হেলাল
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
তৃণমূল পর্যায় থেকে ক্রীড়ার ভিত্তি শক্ত করার মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল।

তিনি বলেছেন, ভিত্তি যদি শক্ত হয়, তাহলে ওপরের দালানও শক্ত হয়। তেমনি ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য একদম প্রান্তিক পর্যায় থেকে কাজ শুরু করতে হবে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব হলে আয়োজিত প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ টুর্নামেন্টের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মীর হেলাল বলেন, কোনো বিষয়কে শুধু উপরিভাগ থেকে দেখলে হবে না, এর মূল জায়গায় যেতে হবে। তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তৈরি করা গেলে দেশের ক্রীড়াঙ্গন একটি শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে।
তিনি বলেন, নতুন এই ক্রীড়া আয়োজনের মাধ্যমে ইউনিয়ন ও উপজেলা পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার সুযোগ তৈরি হচ্ছে। বিভিন্ন বয়সভিত্তিক পর্যায়ে শিশু-কিশোররা অংশগ্রহণ করছে, যা ভবিষ্যতে দেশের ক্রীড়াক্ষেত্রে বড় ভূমিকা রাখবে।
মীর হেলাল বলেন, আমাদের সন্তানদের সামাজিক অবক্ষয় ও মাদকের অন্ধকার থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ক্রীড়াকে শুধু বিনোদন নয়, একটি পেশা হিসেবেও প্রতিষ্ঠিত করতে হবে।
তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় স্কলারশিপের সুযোগ পায়। বাংলাদেশের তরুণরাও যেন আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের তুলে ধরতে পারে, সেই সুযোগ তৈরি করা প্রয়োজন।

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতার প্রশংসা করে মীর হেলাল বলেন, চট্টগ্রামের পক্ষ থেকে আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই। শিক্ষা ও ক্রীড়ার সমন্বয়ের মাধ্যমে একটি দক্ষ ও সুস্থ প্রজন্ম গড়ে তোলা সম্ভব।

তিনি বলেন, এই আয়োজন সফল করতে জনপ্রতিনিধি, প্রশাসন, শিক্ষা বিভাগ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমসহ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
এ ধরনের অনুষ্ঠানগুলো মানুষের সামনে তুলে ধরা দরকার। কারণ এগুলোই আগামী বাংলাদেশের যুবসমাজকে সঠিক পথে এগিয়ে নেওয়ার পথ তৈরি করবে- বলেন মীর হেলাল।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক