ঢাকা | বঙ্গাব্দ

ভিড় জমিয়ে টাকা-স্বর্ণালংকার চুরিই তাদের পেশা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 26, 2026 ইং
ভিড় জমিয়ে টাকা-স্বর্ণালংকার চুরিই তাদের পেশা ছবির ক্যাপশন: ভিড় জমিয়ে টাকা-স্বর্ণালংকার চুরিই তাদের পেশা
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

চট্টগ্রামের মিরসরাইয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের গলার চেইন চুরির ঘটনায় স্থানীয়দের সহায়তায় চোরচক্রের ৭ নারী সদস্যকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) সকালে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ওই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা সাত নারীকে আটক করে পুলিশে সোপর্দ করে।
পুলিশ বলছে, গ্রেফতাররা পেশাদার স্বর্ণালংকার চোর চক্রের সদস্য। দেশের বিভিন্ন স্থানে মেলা, হাটবাজার ও ধর্মীয় অনুষ্ঠানে ভিড় সৃষ্টি করে সাধারণ মানুষের টাকা-পয়সা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র চুরি করেন তারা।
গ্রেফতাররা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের জুয়েল মিয়ার স্ত্রী আমেনা খাতুন (২৫), মো. আমির হোসেনের স্ত্রী সালমা ওরফে তানিয়া বেগম (২৫), মো. তোফাজ্জল হোসেনের স্ত্রী অজুফা বেগম (২৫), মো. জুনাইদের স্ত্রী মোসাম্মৎ হালিমা (৩০), বাবু মিয়ার স্ত্রী মোছাম্মৎ শানজিলা ওরফে সাদিয়া (২৩), মো. রাজুর স্ত্রী তাহমিনা আক্তার (২০) ও সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার মীরপুর ইউনিয়নের ফজলুল হকের স্ত্রীর আমিনা খাতুন (৩৬)।

পুলিশ জানায়, রোববার বেলা সাড়ে ১১টার দিকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীরা বহির্বিভাগের কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়ে টিকেট সংগ্রহ করছিলেন। এ সময় ছদ্মবেশে রোগী সেজে ১০ থেকে ১১ জন নারী লাইনে দাঁড়িয়ে ভিড় জমান। ভিড়ের মধ্যে চিকিৎসা নিতে আসা তিনজন নারীর গলার চেইন চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় চোরচক্রের ৭ নারী সদস্যকে গ্রেফতার করে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের টিকিট কাউন্টারের সামনে থেকে সাধারণ রোগীদের গলায় থাকা সোনার চেইন চুরির ঘটনায় ৭ নারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ৬ আনা ২ রতি ১ পয়েন্ট স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

ওসি আরও বলেন, গ্রেফতাররা পেশাদার স্বর্ণালংকার চোর চক্রের সদস্য। তারা দেশের বিভিন্ন স্থানে মেলা, হাটবাজার ও ধর্মীয় অনুষ্ঠানে ভিড় সৃষ্টি করে সাধারণ মানুষের টাকা-পয়সা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। তাদের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সোনার চেইন চুরির ঘটনায় গ্রেফতার সাত নারীর বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে