ঢাকা | বঙ্গাব্দ

মসজিদের উন্নয়ন ও ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে থাকবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 13, 2026 ইং
মসজিদের উন্নয়ন ও ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে থাকবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ছবির ক্যাপশন: মসজিদের উন্নয়ন ও ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে থাকবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
পাহাড়তলী বারো কোয়ার্টারে হযরত পীর আলী শাহ জামে মসজিদে জুমার নামাজ আদায় ও নির্মাণকাজের উদ্বোধন

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী বারো কোয়ার্টার এলাকায় অবস্থিত হযরত পীর আলী শাহ জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক ডা. শাহাদাত হোসেন। এ সময় তিনি মসজিদের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

শুক্রবার (১৩ নভেম্বর) জুমার নামাজ আদায় শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত মুসল্লি ও স্থানীয় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন প্রশাসক।

এ সময় তিনি বলেন, মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি মুসলিম সমাজের ঐক্য, সম্প্রীতি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশের অন্যতম কেন্দ্র। ধর্মীয় প্রতিষ্ঠানগুলো মানুষের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই মসজিদের উন্নয়ন ও নির্মাণকাজের সঙ্গে সম্পৃক্ত হওয়াকে আমি অত্যন্ত আনন্দ ও সৌভাগ্যের বিষয় বলে মনে করি।

তিনি আরও বলেন, চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নগরীর সামগ্রিক উন্নয়নের পাশাপাশি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নেও সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নগরীর উন্নয়ন কার্যক্রমে এলাকাভিত্তিক জনসম্পৃক্ততা নিশ্চিত করতে হবে। মানুষের ধর্মীয়, সামাজিক ও নাগরিক প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

প্রশাসক মসজিদের নির্মাণকাজ সুন্দর ও মানসম্মতভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান এবং এ কাজে এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদ পরিচালনা কমিটির সদস্য, মুসল্লি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বদলে যাওয়া ক্যাম্পাস

বদলে যাওয়া ক্যাম্পাস