ঢাকা | বঙ্গাব্দ

মহররম মাসের চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ২৬ জুন

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 16, 2026 ইং
মহররম মাসের চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ২৬ জুন ছবির ক্যাপশন: মহররম মাসের চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ২৬ জুন
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
আজ ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল ১৭ জুন বুধবার থেকে পবিত্র মহররম মাস গণনা করা হবে। সেই হিসাবে আগামী ২৬ জুন শুক্রবার পবিত্র আশুরা পালিত হবে।
মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। রাজধানীর বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) মো. ফজলুর রহমান।

 

কমিটির পক্ষ থেকে জানানো হয়, ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা সম্পর্কে দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান-স্পারসো থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে মহররম মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

চাঁদ দেখা যাওয়ায় ১৪৪৮ হিজরি সনের মহররম মাস বুধবার থেকে শুরু হবে। ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী মহররম বছরের প্রথম মাস এবং এ মাসের ১০ তারিখে পবিত্র আশুরা পালিত হয়। সে অনুযায়ী দেশে আগামী ২৬ জুন পবিত্র আশুরা উদযাপিত হবে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বদলে যাওয়া ক্যাম্পাস

বদলে যাওয়া ক্যাম্পাস