ঢাকা | বঙ্গাব্দ

মাটি বালু খেকো ও সন্ত্রাসীদের স্থান লোহাগাড়ায় হবে নাজমুল মোস্তফা আমিন

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 6, 2026 ইং
মাটি বালু খেকো ও সন্ত্রাসীদের স্থান লোহাগাড়ায় হবে নাজমুল মোস্তফা আমিন ছবির ক্যাপশন: নাজমুল মোস্তফা আমিন
ad728
আব্দুল ওয়াহাব লোহাগাড়া চট্টগ্রাম: নির্বাচিত হলে মাটি, বালু খোকো এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন। 

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নে ধানের শীষ প্রতীকের সমর্থনে গণসংযোগ ও পথসভায় বক্তব্য প্রদানকালে এ সব কথা বলেন।

 গণসংযোগকালে নাজমুল মোস্তফা আমিন বলেন,  ধানের শীষ প্রতীক বিজয়ী হলে অবহেলিত লোহাগাড়া-সাতকানিয়াকে উন্নয়নের জোয়ারে বাসিয়ে দেওয়া হবে। বিগত দিনগুলোতে যেখানে উন্নয়ন হয় সেই স্থানগুলোকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন করা হবে। ধর্মীয় সম্প্রীতির বিষয়ে তিনি বলেন, আমাকে বিজয়ী করলে সাতকানিয়া-লোহাগাড়াকে সকল ধর্মের মানুষের নিরাপদ আশ্রয়স্থল বানবো। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে সমতার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে। 

গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা নুরুল হক সওদাগর, শাহ আলম মেম্বার, সৈয়দ আহমদ মেম্বার, এ্যাডভোকেট শফিউল আলম লিটন, নুরুল কবির সওদাগর, মমতাজুল ইসলাম, আব্বাস উদ্দিন, শ্রমিক দল নেতা ইসহাক কোম্পানী, কালু সওদাগর, ছাত্রদল নেতা রিয়াদ খান, স্বেচ্ছাসেবক দল নেতা মহিউদ্দিন, জামাল হোসেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন