ঢাকা | বঙ্গাব্দ

মাদক-ছিনতাই রোধে চট্টগ্রাম রেঞ্জে পুলিশের অভিযান, গ্রেফতার ৭৩২

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 10, 2026 ইং
মাদক-ছিনতাই রোধে চট্টগ্রাম রেঞ্জে পুলিশের অভিযান, গ্রেফতার ৭৩২ ছবির ক্যাপশন: মাদক-ছিনতাই রোধে চট্টগ্রাম রেঞ্জে পুলিশের অভিযান, গ্রেফতার ৭৩২
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭৩২ জনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক করা হয়েছে ২৮৩ জনকে। এছাড়া অভিযানে ৪১ হাজার ৫৩৪ পিস ইয়াবা, ৩৫ কেজি ৮৮২ গ্রাম গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গতকাল শুক্রবার সকাল থেকে শনিবার (১০ অক্টোবর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ১১৭ জন, আগের মামলায় ৬৩ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৫ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৯ জন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৪৪ জন রয়েছেন। এছাড়া পরোয়ানামূলে ১৫৩ জন, সাজা পরোয়ানামূলে ৩০ জন এবং মাদক মামলায় ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক ব্যবসায়ী হিসেবে গ্রেফতার করা হয়েছে আরও ৫৫ জনকে।
অভিযানে ৩৭টি মাদক মামলা করা হয়। মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৮ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে মোট এক হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৪১ হাজার ৫৩৪ পিস ইয়াবা, ৩৫ কেজি ৮৮২ গ্রাম গাঁজা, ৪৪ লিটার চোলাই মদ ও এক বোতল বিদেশি মদ।

এদিকে, আলোচ্য সময়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রামে পাঁচজন, কুমিল্লায় পাঁচজন, চাঁদপুরে একজন ও লক্ষ্মীপুরে দুজন রয়েছেন।
কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৮৩ জনের মধ্যে ২৪৭ জনকে মুচলেকায় অভিভাবক বা জিম্মাদারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ৩৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলাভিত্তিক হিসাবে নোয়াখালীতে সর্বোচ্চ ৯৯ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। এছাড়া চট্টগ্রামে ৬৭ জন, খাগড়াছড়িতে ৩৩ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ২৭ জন, কক্সবাজারে ১৭ জন, লক্ষ্মীপুরে ১৪ জন, চাঁদপুরে ১২ জন, ফেনীতে ১১ জন ও রাঙামাটিতে তিনজনকে আটক করা হয়েছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত