জে.এম জাবেদ- আনোয়ারা
আনোয়ারা উপজেলা ক্রিকেট একাডেমির উদ্যোগে সমর্থক, সদস্য, অভিভাবক ও সুধীজনদের সম্মানে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) উপজেলার কালাবিবির দিঘি এলাকায় একটি কমিউনিটি সেন্টারে এই ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
একাডেমির পরিচালক ও সাংবাদিক হুমায়ুন কবির শাহ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য ও দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা কোচ ও একাডেমির হেড কোচ মাহাবুব উল করিম মিঠু, সাংবাদিক এম আনোয়ারুল হক, সাংবাদিক এম নুরুল ইসলাম, একাডেমির উপদেষ্টা সম্পদ রাদিব, আনোয়ারা উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সাংবাদিক কে এম ইমরান এমি,সমাজকর্মী লায়ন চৌধুরী আনোয়ারুল আজিম, একাডেমির উপদেষ্টা মোহাম্মদ কামরুল ইসলাম এবং ব্যবসায়ী মীর মোশাররফ হোসেন।
এসময় আরও বক্তব্য রাখেন সাংবাদিক রুপন দত্ত,শাওলিন কুংফু অ্যান্ড উশু একাডেমির পরিচালক মহসিন পারভেজ,বারখাইন ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. সাদ্দাম হোসেন, বৈরাগ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আজিম, বাঁশখালী ক্রিকেট একাডেমির পরিচালক সাংবাদিক মো.এরশাদ, সাংবাদিক ফরহাদুল ইসলাম এবং একাডেমির সিনিয়র সদস্য এস এম রিদুওয়ান হাসান শাওনসহ অনেকে।
সভায় প্রধান অতিথি বক্তব্য বলেন,তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে ক্রীড়ার বিকল্প নেই। পাশাপাশি তরুণদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে তাদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা জরুরি। গ্রাম-গঞ্জের তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে আনোয়ারা উপজেলা ক্রিকেট একাডেমির মতো প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

দৈনিক চট্টগ্রামপোস্ট