ঢাকা | বঙ্গাব্দ

মানবতার সেবায় বন্যার্তদের পাশে ইন্টারন্যাশনাল জোন্টা ক্লাব অব চিটাগাং

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026 ইং
মানবতার সেবায় বন্যার্তদের পাশে ইন্টারন্যাশনাল জোন্টা ক্লাব অব চিটাগাং ছবির ক্যাপশন: মানবতার সেবায় বন্যার্তদের পাশে ইন্টারন্যাশনাল জোন্টা ক্লাব অব চিটাগাং
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

চট্টগ্রামের মদুনাঘাট হালদাপাড়ের জেলেপাড়ায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে ইন্টারন্যাশনাল জোন্টা ক্লাব অব চিটাগাং।

বন্যার কারণে এলাকার অনেক পরিবার কর্মহীন হয়ে পড়ায় তাদের দৈনন্দিন জীবনযাপন কষ্টসাধ্য হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে ক্লাবের উদ্যোগে ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

প্রতিটি পরিবারের জন্য একটি করে খাদ্য প্যাকেটে মোট ১৭ কেজি খাদ্যসামগ্রী দেওয়া হয়। এতে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, ভোজ্যতেল ও লবণ।

খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল জোন্টা ক্লাব অব চিটাগাংয়ের প্রেসিডেন্ট রেবেকা নাছরীন, সেক্রেটারি রেহেনুমা খান, জোন্টা ইন্টারন্যাশনালের পাস্ট বোর্ড ডিরেক্টর দিলরুবা আহমেদ, পাস্ট এরিয়া ডিরেক্টর ফারানাজ কাইয়ুম এবং ক্লাব সদস্য জামিলা ইউসুফ ও জেরিন নিজাম শেখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও অসহায় মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার