ঢাকা | বঙ্গাব্দ

মানুষ গড়ার কারিগরদের বর্ণাঢ্য আয়োজনে চন্দনাইশে বিশ্ব শিক্ষক দিবস পালিত

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 5, 2026 ইং
মানুষ গড়ার কারিগরদের বর্ণাঢ্য আয়োজনে চন্দনাইশে বিশ্ব শিক্ষক দিবস পালিত ছবির ক্যাপশন: মানুষ গড়ার কারিগরদের বর্ণাঢ্য আয়োজনে চন্দনাইশে বিশ্ব শিক্ষক দিবস পালিত
ad728
মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি 

​চন্দনাইশে উৎসবমুখর ও বর্ণাঢ্য পরিবেশে উদযাপিত হলো বিশ্ব শিক্ষক দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও শিক্ষা পরিবারের যৌথ উদ্যোগে আয়োজিত এই দিনটি শিক্ষক সমাজের মর্যাদা ও অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর এক অনন্য উৎসবে পরিণত হয়। সোমবার সকালে উপজেলা সদরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। র‍‍্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়। পুরো অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন প্রধান শিক্ষক উৎপল চৌধুরী ও বিজয়ানন্দ বড়ুয়া। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা বলেন—​"শিক্ষকতা শুধু একটি সাধারণ পেশা নয়, এটি একটি মহান ব্রত। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। তাঁরা কোমলমতি শিশুদের সুন্দর ও আলোর পথে পরিচালিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিশ্বের সব শিক্ষককে সম্মান জানানো মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের অবশ্য পালনীয় কর্তব্য।" বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা আইসিটি কর্মকর্তা এনামুল হক শিক্ষকদের ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে চলার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। এছাড়াও সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোহাম্মদ জাকের হোসাইন, দিদারুল ইসলাম, মাদরাসা সুপার মোজাহেরুল কাদের ও বিষ্ণুযশা চক্রবর্তীসহ প্রমুখ।
​বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষকদের সামাজিক মর্যাদা, আর্থিক নিরাপত্তা এবং সম্মানজনক অবস্থান সুনিশ্চিত করার ওপর জোরালো তাগিদ দেন। অনুষ্ঠানে চন্দনাইশ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক এবং শিক্ষা পরিবারের বিপুলসংখ্যক সদস্য উপস্থিত থেকে দিনটির তাৎপর্যকে সমৃদ্ধ করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল