ঢাকা | বঙ্গাব্দ

মামুন সাতকানিয়ার ইউনাইটেড আইডিয়াল ইনস্টিটিউটের সভাপতি মনোনীত

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 12, 2026 ইং
মামুন সাতকানিয়ার ইউনাইটেড আইডিয়াল ইনস্টিটিউটের সভাপতি মনোনীত ছবির ক্যাপশন: মামুন সাতকানিয়ার ইউনাইটেড আইডিয়াল ইনস্টিটিউটের সভাপতি মনোনীত
ad728
বার্তা প্রেরক
মুহাম্মদ এনামুল হক
প্রেস বিজ্ঞপ্তি:: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার তূলাতলী এলাকার ইউনাইটেড আইডিয়াল ইনস্টিটিউটের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য মুহাম্মদ মামুনুর রশিদ মামুনকে সভাপতি করে চার সদস্যের এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আবুল কাসেম স্বাক্ষরিত অফিস আদেশ স্মারক নম্বরঃ চশিবো/বিদ্যা/চট্ট-দঃ (সাত)/১২৩৩/৯৭ (অংশ-১) /১৫৩৫ (৪) তারিখঃ ১২/০৮/২০২৬ খ্রি. এর আলোকে  এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রবিধানমালা-২০২৪-এর সংশ্লিষ্ট বিধান অনুসারে বুধবার (১২ আগস্ট) এই এডহক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

অনুমোদিত কমিটিতে মোহাম্মদ মামুনুর রশিদ মামুনকে সভাপতি করা হয়েছে। তিনি শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত হয়েছেন। রতন কুমার দাশ জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত শিক্ষক প্রতিনিধি হিসেবে সদস্য এবং আবু জাফর মোহাম্মদ সেলিম উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত অভিভাবক প্রতিনিধি সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ এনামুল হক পদাধিকার বলে কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

অফিস আদেশে উল্লেখ করা হয়, এডহক কমিটিটি আদেশ জারির তারিখ থেকে ছয় মাসের জন্য অনুমোদন করা হয়েছে। 

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য