মুহিবুল হাসান রাফি, চট্টগ্রাম।
চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে গতকাল বিকালে বন্দরনগরী চট্টগ্রামের প্রবর্ত্তক স্কুল এন্ড কলেজের শহীদ বীরেন্দ্রনাথ চৌধুরী মিলনায়তনে মাল্টি ক্লাব কলার হ্যান্ডওভার অনুষ্ঠিত হয়েছে। প্রায় ২০টি রোটারেক্ট ক্লাবের নবনির্বাচিত প্রেসিডেন্ট, সেক্রেটারি ও বোর্ড সদস্যদের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পিডিআরআর মোস্তফা আশরাফুল ইসলাম আলভী, রোটারিয়ান সেফা শাইকা, পিডি.আর.আর শরিফুল ইসলাম অপু, পিডি.আর.আর. আবদুল আহাদ, জাহেদ হোসাইন চৌধুরী, মাইন উদ্দিন মামুন, রায়হান ইসলাম, সজিবুল হক চৌধুরী রোটারেক্ট রিপসা কমিটি ৬৫ এর কো-অর্ডিনেটর সি.পি.এম.এ. হাসান প্রমূখ।তাছাড়াও অনুষ্ঠানে রোটারি ও রোটারেক্টের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দসহ বিভিন্ন ক্লাবের সদস্য ও অতিথিরা উপস্থিত ছিলেন।
নতুন নেতৃত্বের গলায় কলার পরিয়ে দায়িত্ব অর্পণের মধ্য দিয়ে আগামী এক বছরের সাংগঠনিক কার্যক্রমের সূচনা করা হয়।অনুষ্ঠানের প্রতি সংহতি প্রকাশ করে অতিথিরা বলেন, রোটারেক্ট নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা ও স্বেচ্ছাসেবার অনন্য প্ল্যাটফর্ম। নতুন নেতৃত্বের হাত ধরে সমাজসেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
নবনির্বাচিত নেতারা শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, রক্তদান, দুর্যোগকালীন সহায়তা ও কমিউনিটি সেবামূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে পরিচিতি, সাংস্কৃতিক পরিবেশনা, লাইভ মিউজিক ও ফটোসেশন অনুষ্ঠিত হয়। এ আয়োজন রোটারেক্ট সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করেছে। অংশগ্রহণকারীরা এ ধরনের যৌথ অনুষ্ঠান নিয়মিত হওয়ার আশা প্রকাশ করেন।
দৈনিক চট্টগ্রামপোস্ট