ঢাকা | বঙ্গাব্দ

মাসুদ হত্যার নির্দেশদাতাদের গ্রেফতারের দাবি হুম্মাম কাদের চৌধুরীর

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 2, 2026 ইং
মাসুদ হত্যার নির্দেশদাতাদের গ্রেফতারের দাবি হুম্মাম কাদের চৌধুরীর ছবির ক্যাপশন: মাসুদ হত্যার নির্দেশদাতাদের গ্রেফতারের দাবি হুম্মাম কাদের চৌধুরীর
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যার নির্দেশদাতা ও মূল পরিকল্পনাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী।

বুধবার (১ জুলাই) নিহত মাসুদের কবর জিয়ারত এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ দাবি জানান।
হুম্মাম কাদের চৌধুরী বলেন, এই হত্যাকাণ্ডের মাধ্যমে এলাকায় ভয়ভীতি সৃষ্টির চেষ্টা করা হয়েছে। তিনি জানান, বিষয়টি তিনি জাতীয় সংসদে উত্থাপন করেছেন এবং এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী তদন্তের নির্দেশ দিয়েছেন এবং প্রধানমন্ত্রী জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার বিষয়ে আশ্বাস দিয়েছেন।

তিনি আরও বলেন, অপরাধীদের গ্রেফতারে প্রয়োজন হলে রাঙ্গুনিয়া, রাউজান ও ফটিকছড়িতে চিরুনি অভিযান পরিচালনা করা হবে।
হত্যাকাণ্ডের কারণ প্রসঙ্গে চট্টগ্রাম-৭ আসনের এই সংসদ সদস্য বলেন, এর পেছনে একটি ‘বালি সিন্ডিকেট’ বা মাফিয়া চক্র জড়িত। তার ভাষ্য অনুযায়ী, মাসুদ চৌধুরী এলাকায় অবৈধ বালু উত্তোলন ও ব্যবসার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাকে একাধিকবার হুমকি দেওয়া হয়েছিল।

তিনি বলেন, শুধু অস্ত্রধারী হত্যাকারীদের নয়, যারা অর্থের বিনিময়ে হত্যার পরিকল্পনা করেছে এবং খুনি ভাড়া করেছে, তাদেরও বিচারের আওতায় আনতে হবে।
গত ১৩ জুন রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজার এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন মাকসুদুল হক চৌধুরী মাসুদ। এ ঘটনায় ১৯ জনকে আসামি করে রাউজান থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ মামলায় এখন পর্যন্ত আইয়ুবসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
কবর জিয়ারতের সময় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’