ঢাকা | বঙ্গাব্দ

মিটিংয়ে অংশ নেয়ায় হাটহাজারীতে ছাত্রলীগ সদস্য গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 8, 2026 ইং
মিটিংয়ে অংশ নেয়ায় হাটহাজারীতে ছাত্রলীগ সদস্য গ্রেফতার ছবির ক্যাপশন: হাটহাজারীতে ছাত্রলীগ সদস্য গ্রেফতার
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
হাটহাজারীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল মিটিংয়ে অংশ নেওয়ার অভিযোগে আবদুল করিম প্রকাশ সাবু (২৮) নামের এক ছাত্রলীগ সদস্যকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।

গতকাল রবিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আবদুল করিম সাবু উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ মাহমুদাবাদ চৌমুহনী বাজার এলাকার ফয়েজ আহমেদ মেম্বার বাড়ির আবদুল গফুরের পুত্র। সে ফরহাদাবাদ ইউনিয়ন ছাত্র লীগের সদস্য।

পুলিশ সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল মিটিংয়ে অংশ নেওয়ায় সাবুর বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় সন্ত্রাস দমন আইনে মামলা হয়। যার নাম্বার ৯(৬)২০২৬ ইং। গোপন সংবাদের ভিক্তিতে মডেল থানার উপপরিদর্শক রুপন নাথ ও মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক হাবিবের নেতৃত্বে উল্লেখিত এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান সোমবার বেলা ১১ টার দিকে জানান, গ্রেফতারকৃত আবদুল করিম প্রকাশ সাবুকে সন্ত্রাস দমন আইনের মামলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুর রহমান গ্রেফতারের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ