ঢাকা | বঙ্গাব্দ

মিরসরাইয়ে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 19, 2026 ইং
মিরসরাইয়ে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা ছবির ক্যাপশন: নুরুল আমিনকে সংবর্ধনা
ad728
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম-১ মিরসরাই আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রæয়ারি) সকালে বারইয়ারহাট পৌরসভা ও হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন। 

বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজীর সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব নিজাম উদ্দিন কমিশনারের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌর বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন লিটন, সদস্য সচিব জসীম উদ্দিন কমিশনার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জসীম উদ্দিন ভেন্ডার, যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম মামুন, সাবেক যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম লিটন, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, রফিকুল ইসলাম ভূঁইয়া, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কামরান সরোয়ার্দী, পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক - নুর মোহাম্মদ মানিক, আনোয়ার হোসেন, সাহাব উদ্দিন, জোরারগঞ্জ থানা যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সম্পাদক সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, পৌরসভা যুবদলের আহবায়ক নুরুল আবছার মিয়াজী, সদস্য সচিব ফয়েজ উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন টিটু, বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের আহবায়ক ইমরান হোসেন, সদস্য সচিব মোহন দে, বারইয়ারহাট কলেজ ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম বাদশা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন এমপি বলেন, আমি সবাইকে সাথে নিয়ে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত একটি সুন্দর মিরসরাই গড়তে চাই। যতক্ষন পর্যন্ত এসব নির্মূল করতে আপনারা আমার পাশে থেকে, জাতীয়তাবাদী দলের পাশে থেকে সহযোগিতা করে যাবেন।  ইনশাআল্লাহ আল্লাহপাক আমাদের পাশে থাকবে। আল্লাহ যদি পাশে থাকে তাহলে সকল প্রকাশ অন্যায়, অনাচার আমরা বন্ধ করতে পারবো। আমরা নির্বাচনে জনগনকে যে কথা দিয়েছি, সে কথা অনুযায়ী যেন কাজ করতে পারি। আল্লাহর দরবারে দোয়া চাই, জনগনকে দেওয়া কথা যেন পূরণ করতে পারি।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা