মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। আজ মঙ্গলবার ( ৭ এপ্রিল) বিকালে উপজেলার করেরহাট ইউনিয়নের ফেনী নদীর
মোল্লার ঘাট এলাকায় পরিচালিত হয়।
মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদেরের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় করেরহাট ইউএলও, জোরারগঞ্জ থানা পুলিশের একটি দল এবং ওলিনগর বিজিবির সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।
মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের বলেন, 'ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৫টি শ্যালো মেশিন ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে প্রায় ১ হাজার ফুট পাইপ বিনষ্ট করা হয়েছে এবং এ কার্যক্রমে ব্যবহৃত অন্যান্য অবকাঠামোও অপসারণ করা হয়েছে।অভিযান চলাকালে নদী সংলগ্ন ১০টি পয়েন্ট (স্তুপ) থেকে মোট প্রায় ১ লাখ ৪৬ হাজার ২শত
২৯ ঘনফুট বালু জব্দ করা হয়েছে।'

দৈনিক চট্টগ্রামপোস্ট