ঢাকা | বঙ্গাব্দ

মিরসরাইয়ে মায়ানী ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 22, 2026 ইং
মিরসরাইয়ে মায়ানী ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু ছবির ক্যাপশন: মিরসরাইয়ে মায়ানী ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
ad728
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
‎
‎চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২২ নভেম্বর) সকালে ইউনিয়নের ১ নম্বর সৈদালী ওয়ার্ডে উপকারভোগীদের তথ্য সংগ্রহের মধ্য দিয়ে এ কার্যক্রমের সূচনা হয়। কার্যক্রমের উদ্বোধন করেন মায়ানী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুর হোসেন।
‎
‎মায়ানী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাদেমুল ইসলাম মিলুর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ। এতে প্রধান অতিথি ছিলেন মায়ানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুসা মিয়া।
‎
‎অনুষ্ঠানে বক্তব্য দেন মায়ানী ইউনিয়ন বিএনপির সদস্য সোয়েব হাসান, যুবনেতা মিরাজ উদ্দিন, মায়ানী ইউনিয়ন ছাত্রদল ক্রীড়া কমিটির আহ্বায়ক কাইয়ুম হাসান ও সদস্যসচিব শাহাদাৎ হোসেন সাগর।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সভাপতি আশরাফ উদ্দিন, মায়ানী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আজিজুল হক বাবুল, একেএম নুরুল হুদা খানসাব, মনির হোসেন, খানসাব মেম্বার, ইউনিয়ন বিএনপির সদস্য এমরান মেম্বার ও নিয়াজুল করিম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন ও মুসলিম উদ্দিন, যুবদল নেতা আবু বকর জনি, শ্রমিক দল নেতা নিজাম উদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা তোফাজ্জেল হোসেন টুটুল ও রুবেল, পেশাজীবী সংগঠনের নেতা আকতার হোসেন রাসেল, মায়ানী ছাত্রদল ক্রীড়া কমিটির যুগ্ম আহ্বায়ক নাইমুর রহমান এবং ছাত্রনেতা সাকিব, ওমর ফারুক ও সিয়াম, ফ্যামিলি কার্ড কার্যক্রমের মায়ানী ইউনিয়নের সুপারভাইজার ওমর ফারুক মুন্না প্রমুখ।
‎

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল