ঢাকা | বঙ্গাব্দ

মিরসরাইয়ে রেললাইনে দুর্ঘটনা, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বিঘ্নিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 7, 2026 ইং
মিরসরাইয়ে রেললাইনে দুর্ঘটনা, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বিঘ্নিত ছবির ক্যাপশন: মিরসরাইয়ে রেললাইনে দুর্ঘটনা, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বিঘ্নিত
ad728
নিউজ ডেস্ক |  চট্টগ্রাম 

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকায় ট্রেনের ধাক্কায় একটি বালুবোঝাই ট্রাক উল্টে গেছে।
রোববার (৭ জুন) সকাল নয়টার দিকে রেললাইনে উঠে যাওয়া ট্রাকটিকে ধাক্কা দেয় পাহাড়িকাকে এক্সপ্রেস ট্রেন। এ দুর্ঘটনায় ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

স্থানীয় ও রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম স্টেশন থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায় আন্তঃনগর ট্রেন ‘পাহাড়িকা এক্সপ্রেস’। ট্রেনটি মিরসরাইয়ের জোরারগঞ্জ এলাকা অতিক্রম করার সময় ট্রাকটিকে ধাক্কা দেয়।

স্থানীয় বাসিন্দা ও রেলকর্মীরা দুর্ঘটনার শিকার ট্রাকটি রেললাইন থেকে সরিয়ে নেওয়া হয়েছে। লাইন ট্র্যাক পরিষ্কার করার পর পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় দ্রুত ট্রাকটি লাইন থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে এই রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল