ঢাকা | বঙ্গাব্দ

মোবাইল চুরির ঘটনার জেরে পেকুয়ায় দফায় দফায় সংঘর্ষ: আহত একাধিক

  • নিউজ প্রকাশের তারিখ : May 10, 2026 ইং
মোবাইল চুরির ঘটনার জেরে পেকুয়ায় দফায় দফায় সংঘর্ষ: আহত একাধিক ছবির ক্যাপশন: মোবাইল চুরির ঘটনার জেরে পেকুয়ায় দফায় দফায় সংঘর্ষ: আহত একাধিক
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

কক্সবাজারের পেকুয়ায় শিলখালী ইউনিয়নে মোবাইল চুরিকে কেন্দ্র করে বিরোধের জেরে দফায় দফায় সংঘর্ষ, অগ্নিসংযোগ ও অটো রিকশা ভাঙচুরের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, স্থানীয় এক নেতার নেতৃত্বে ৬-৭ জন লোক এই তাণ্ডব চালায়।

 

​স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আন্ধা খালী এলাকার সাকু প্রায় ছয় মাস আগে মোবাইল চুরির অভিযোগে এক যুবককে পুলিশের হাতে তুলেছিল। সম্প্রতি জেল থেকে জামিনে বেরিয়ে এসে ওই যুবক ও তার সহযোগীরা প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে। এরই জেরে গতকাল বিকেল থেকে কয়েক দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

 

​হামলার এক পর্যায়ে দুর্বৃত্তরা চুরির জন্য পুলিশে ধরিয়ে দেওয়া অজুহাতে পরিবারগুলোর ওপর চড়াও হয়। এ সময় তারা ওই পরিবারগুলোর মালিকানাধীন অন্তত ৪-৫টি সিএনজিচালিত অটো রিকশা ভাঙচুর করে ব্যাপক ক্ষতি করে।

 

​পরবর্তীতে শনিবার (৯ মে) রাত ৯টার দিকে শিলখালী ৩ নম্বর ওয়ার্ডের মৃত সাব্বির আহমদের ছেলে শামসুর বসতবাড়িতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

 

​পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, ‌‌খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। ব্যক্তিগত ও পূর্ব শত্রুতার জেরে এসব ঘটনা ঘটছে বলে জানা গেছে। ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’