ঢাকা | বঙ্গাব্দ

রামদাসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার লোহাগাড়ায়

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 7, 2026 ইং
রামদাসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার লোহাগাড়ায় ছবির ক্যাপশন: আসামি গ্রেপ্তার লোহাগাড়ায়
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

চট্টগ্রামের লোহাগাড়ায় দেশীয় অস্ত্রসহ মো‌. শফিকুল ইসলাম প্রকাশ সাইদুল্লাহ (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

এ সময় তার বসতঘর থেকে ৪টি দেশীয় ধারালো রামদা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার শফিকুল উপজেলার পদুয়া ইউনিয়নের লালারখিল এলাকার মৃত আলী হোসেনে ছেলে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, শফিকুল ইসলাম ডাকাতি, হত্যা চেষ্টা এবং অবৈধ অস্ত্রের মামলার পলাতক আসামি। তার বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বসতঘর থেকে ৪টি দেশীয় ধারালো রামদা উদ্ধার করা হয়।

লোহাগাড়া থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লুৎফুর রহমান জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। আজ শনিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ