ঢাকা | বঙ্গাব্দ

রোটারী সংগঠনের সহয়তায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 7, 2026 ইং
রোটারী সংগঠনের সহয়তায় বিনামূল্যে  চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত ছবির ক্যাপশন: রোটারী সংগঠনের সহয়তায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত
ad728
মুহিবুল হাসান রাফি, চট্টগ্রাম। 


রোটারি ক্লাব অব রেনেসাঁস'র উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির কুমিল্লার চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর আহসান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

রোটারি ক্লাব অব রেনেসাঁস'র প্রেসিডেন্ট শাহেদ ইব্রাহিম অপু এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা চান্দিনা আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব আগ্রাবাদের ফাস্ট প্রেসিডেন্ট পিপি এস. এস. কেরামাতুল আজিম পিন্টু, সিপি নুরুল ইসলাম রিপন, পিপি আবু তানভীর, ভিপি আতিকুল ইসলাম, আবু হানিফ সানি, রোটারি ক্লাব অব চৌদ্দগ্রাম'র প্রেসিডেন্ট আলী আহমেদ এবং দোল্লাই নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী শাহজাহান।
চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রমে সার্বিক সহযোগীতায় উপস্থিত  ছিলেন রোটারেক্ট ক্লাব অব চিটাগং পোর্ট সিটি  ক্লাবের প্রেসিডেন্ট রিদুয়ানুল ইসলাম ফাহিম, ট্রেজারার মফিজুর রহমান এবং রোটারেক্ট ক্লাব অব আগ্রাবাদ ক্লাবের ট্রেজারার সাইফুল ইসলাম 
এবং সার্জেন্ট-এট-আর্মস সৈকত। 

চক্ষু শিবিরে এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিতসহ মোট ২৩০ জন রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা,চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় সেবা প্রদান করা হয়।সমাজের অসচ্ছল মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।বৃক্ষরোপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল