ঢাকা | বঙ্গাব্দ

র‌্যাবের অভিযানে শিশুদের পেটে লুকিয়ে ইয়াবা পাচার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 7, 2026 ইং
র‌্যাবের অভিযানে শিশুদের পেটে লুকিয়ে ইয়াবা পাচার ছবির ক্যাপশন: র‌্যাবের অভিযানে শিশুদের পেটে লুকিয়ে ইয়াবা পাচার
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
র‌্যাব-৭ চট্টগ্রামের অভিযানে শিশুদের পেটে লুকিয়ে ইয়াবা পাচারের অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে। একই সঙ্গে ৯ ও ১২ বছর বয়সী দুই শিশুকে উদ্ধার এবং ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

গত ৫ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টায় আনোয়ারা থানার সরকার হাটের তৈলার দ্বীপ ব্রিজ সংলগ্ন এলাকায় অস্থায়ী চেকপোস্টে তল্লাশির সময় সিএনজি অটোরিকশা থেকে শারমিন আকতার ওরফে ইসমত আরা (৪০) আটক হন। তার সঙ্গে থাকা দুই শিশুর পেটে ইয়াবা ট্যাবলেট লুকানো ছিল বলে স্বীকারোক্তি পাওয়া যায়।

পরদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এক্স-রে ও চিকিৎসার পর মলত্যাগের মাধ্যমে দুই শিশুর পেট থেকে মোট ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা। অভিযুক্ত নারী কক্সবাজারের উখিয়া থেকে ইয়াবা কিনে শিশুদের পেটে ভরে চট্টগ্রামে পাচার করতেন বলে জানিয়েছেন। এটি তার তৃতীয়বারের মতো এ ধরনের পাচার।

আটক নারী, উদ্ধারকৃত শিশু ও মাদকদ্রব্য নিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’