ঢাকা | বঙ্গাব্দ

লংগদুতে দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে সেনাবাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 16, 2026 ইং
লংগদুতে দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে সেনাবাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা ছবির ক্যাপশন: লংগদুতে দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে সেনাবাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা
ad728
মঞ্জুরুল ইসলাম লিটন, লংগদু প্রতিনিধিঃ

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে রাঙামাটির লংগদু জোনে বিশেষ নিরাপত্তা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন লংগদু জোনের শীলাছড়া কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রতিমা বিসর্জন কার্যক্রম নির্বিঘ্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।


প্রতিমা নির্মাণস্থল থেকে শুরু করে প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা জোরদার।সবকটি পূজামণ্ডপে রিচার্জেবল আইপি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা। মণ্ডপের গুরুত্ব ও নিরাপত্তাঝুঁকি বিবেচনায় আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন।যেকোনো জরুরি পরিস্থিতি ও আলোর সংকট এড়াতে প্রতিটি মণ্ডপে জেনারেটরের ব্যবস্থা রাখা।বিজয়া দশমীতে বিকেল ৫:৩০ ঘটিকার (১৭:৩০) মধ্যে প্রতিমা বিসর্জন সম্পন্ন করা এবং বিসর্জনস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রস্তুত রাখা।

সভায় লংগদু জোনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মেজর মুবীন আর রহমান। তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় প্রশাসনের উদ্দেশ্যে বলেন, দুর্গাপূজা সুষ্ঠু ও আনন্দমুখর করতে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।

বক্তারা উল্লেখ করেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষার পাশাপাশি সব সম্প্রদায়ের ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদযাপনের পরিবেশ তৈরিতে সেনাবাহিনী সর্বদা কাজ করে যাচ্ছে। এ ধরনের সমন্বিত উদ্যোগ স্থানীয় পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক আস্থার সম্পর্ক ও সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় করবে। সভায় স্থানীয় পূজা উদযাপন কমিটির কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার